বাঙালির বারো মাসে তেরো পার্বণ হয়ে থাকে। আর তারই অঙ্গ হিসেবে কার্তিক পূজা এই তেরো পার্বণেরই একটি অঙ্গ।

তবে কার্তিক পূজার ঘটা অনেকটাই কমে গেছে। একটা সময় ছিল যখন ঘরে ঘরে পূজিত হতেন কার্তিক দেবতা।হিন্দুরা বিশ্বাস করতেন, কার্তিকের পুজো করলে পুত্রসন্তান লাভ হয়। কার্তিক ঠাকুর ধন এবং সংসারের শ্রীবৃদ্ধিরও দেবতা। কিছু কিছু বাড়িতে এখন পূজিত হচ্ছে কার্তিক।
মৃৎশিল্পীরা প্রতিমা নিয়ে হাজির হয়েছে বাজারে এখন দেখার কি রকম বিক্রি হয় কার্তিক প্রতিমা। তবে গোটা রাজ্য জুড়ে ত্রিপুরায় কার্তিক দেবতা পূজার একটি বিশেষ প্রচলন রয়েছে। বিশেষ করে রাজ্যে গ্রাম অঞ্চলে কার্তিক পুজো মহাসমারোহে পালিত হয়। নতুন ধানের বিভিন্ন উপকরণ করে কার্তিক দেবতাকে ভোগ নিবেদন করেন। গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তির অন্যতম পুজো হলো কার্তিক দেবতার পূজো।














Leave a Reply