অন্যান্যবছরেরন্যায় এই বছরও শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হতে চলছে শান্তির বাজার থানার আরক্ষা দপ্তরের কর্মীরা। শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস প্রতিনিয়ত নিষ্ঠারসহিত কাজকরার পাশাপাশি শ্যামা মায়ের পূজাকে কেন্দ্রকরে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নেয়। আগামী বুধবার(১৯/১১/২০২৫) ইং মায়ের পূজা অনুষ্ঠীত করাহবে। রবিবার পূজাকে কেন্দ্রকরে থানার পুলিশের উদ্দ্যোগে থানায় এক বসে আঁকো প্রতিযোগীতার অনুষ্ঠীত হয়।

চারটি বিভাগে এই প্রতিযোগীতা অনুষ্ঠীত করা হয়। প্রায় ১৫০ এর অধিক শিশুরা এই প্রতিযোগীয় অংশগ্রহন করে। আজকের এই প্রতিযোগীতা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে থানার ওসি রাজু দত্ত জানান পূজাকে কেন্দ্রকরে বসে আঁকো প্রতিযোগীতা, স্বচ্ছ ভারত অভিযান, অবসর প্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা প্রদান, পুরপরিষদের সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদানকরাহবে। আজকের দিনে বসে আঁকো প্রতিযোগীতায় অংশগ্রহন কারীদের মধ্যে বিভিন্ন বিভাগে উক্তিন্ন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের পূজার দিনরাতে পুরষ্কৃত করাহবে। শান্তির বাজার থানার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগীতায় সকলে ব্যপক উৎসাহের সহিত অংশগ্রহনকরে।
এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে এলাকাবাসী ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাসকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের সামাজিক অনুষ্ঠান জারি থাকবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এলাকাবাসী থানা বাবুদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে














Leave a Reply