Advertisement

৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সমাজ কল্যান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সমাজ কল্যান কর্মসূচি অব্যাহত রেখেছেন। উনি উনার এলাকায় স্থানীয়দের নানান সমস্যার সমাধানের সর্বদাই নিজেকে নিয়োজিত রাখেন। এমনিতেই গোটা এলাকায় তিনি প্রায়শ চুষে বেড়ান সাধারণ নাগরিকদের কোথায় কি লাগবে তা জানার জন্য। হ্যালো কোথায় কংগ্রেস বিধায়ক গোপাল বাবু আরো জানান মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের নানান সুবিধা অসুবিধা যাতে আমাকে পাশে পায়। বিধায়কদের মূল কাজই হল বিধানসভা এলাকার প্রতি প্রত্যেকের সমস্যা সমাধান করা। আর সেই কথা মাথায় রেখে তিনি এলাকায় মুমূর্ষ এবং দুস্থ রোগীদের যাতে দ্রুত হাসপাতালে প্রেরণ করা যায় তার জন্য নতুন অ্যাম্বুলেন্স দান করলেন ইয়ংস কর্নার ক্লাবকে।
তিনি আরো বললেন উনার এলাকার ক্লাবগুলো প্রতিনিয়তই সামাজিক কর্মসূচিতে নিয়োজিত থাকেন। তিনি চান ক্লাবগুলো আরো বেশি করে রক্তদান শিবির মেগা স্বাস্থ্যশিবির এবং এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ও এলাকার মাধ্যমিক উচ্চমাধ্যমিক দু:স্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য করা সহ একাধিক কর্মসূচি যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে সে অনুরোধ টুকু এলাকার সমস্ত ক্লাব কর্তৃপক্ষদের প্রতি আহ্বান রাখলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *