অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক-অভিনেতা-প্রযোজক জুবিন গর্গ (৫২) আর নেই।
অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক-অভিনেতা-প্রযোজক জুবিন গর্গ (৫২) আর নেই। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় বৃহস্পতিবার তাঁর মৃত্যু হল।উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন হিসেবে খ্যাত জুবিন কয়েকদিন আগেই সিঙ্গাপুর গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। কিন্তু উৎসব শুরুর আগেই ঘটে গেল অঘটন। জানা গিয়েছে, হঠাৎই সমুদ্রে পড়ে যান শিল্পী। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা শেষপর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। শুধু অসম নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত, সংস্কৃতি আর চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা, হিন্দি থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অসংখ্য অমর সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। তাঁর অকাল প্রয়াণে ভক্তমহলে নেমে এসেছে শোকের ছায়া।
শোনা যাচ্ছে, ডাক্তারদের মতে, বুধবার আইসিইউতে স্থানান্তরের পর জুবিন খিঁচুনির আক্রমণে আক্রান্ত হন এবং মৃগীরোগজনিত ফিটের কারণে অবস্থা জটিল হয়ে ওঠে। মাথায় আঘাতজনিত ক্ষতের জন্য তাঁর মাথায় একাধিক সেলাইও পড়েছিল।













Leave a Reply