বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ৮১ বি এন বি এস এফ কে সঙ্গে নিয়ে একটি যৌথ অভিযান করে ১ জন ড্রাগ প্যাডলার কে আটক করেছে। সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া, শালক্ষেত থেকে এবং উনার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৩০. ১৭০ কেজি শুকনো গাঁজা। একটি নীল রঙের প্লাস্টিক ড্রামের মধ্যে রাখা ছিল। সেসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি সাদা রঙের একটি গাড়ি যার নম্বর নম্বর- TR-03Q-0568। এই গাড়ি দিয়ে নেশা জাতীয় দ্রব্য ট্রান্সপোর্টেশন করা হয় বলে প্রকাশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই এলাকার অনেকের নাম সামনে আসছে।এ নিয়ে পুলিশ ও তদন্ত শুরু করেছে এবং প্রমাণের ভিত্তিতে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানা যায়।এ নিয়ে সোনামুড়া থানাতে উনার বিরুদ্ধে একটি এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হয়। এই মামলাতে ওই সোনামুড়া থেকে থেকে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান।
আজ উনাকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে উপযুক্ত পুলিশ রিমান্ড চেয়ে।
১) দেলোয়ার হোসেন পিতা খোরশেদ ,বয়স আনুমানিক ২৮ ঠিকানা সোনামুড়া থানার অন্তর্গত কালাপানিয়া সালকেত এলাকায়। এ ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তবে গত কিছুদিন যাবতই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুকনো গাজা এবং অবৈধ নেশা কারবারীর সাথে যুক্ত নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় আবারো প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। সাধারণদের পক্ষ থেকে প্রশ্ন উঠছে রাজ্যে কিভাবে নেশা সামগ্রী প্রবেশ করছে? কেন রাঘব বোয়ালদের এখনো জালে তুলতে ব্যর্থ রাজ্যের গোয়েন্দা বিভাগ এবং পুলিশ বিভাগ?














Leave a Reply