Advertisement

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের তদন্তে এনআইএ! ঘটনাস্থলে এনএসজি, ফরেন্সিক দলও, শাহের সঙ্গে কথা মোদীর

এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছোয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ঘটনা সম্পর্কে জানানো হয়।

News Source – www.anandabazar.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *