
শনিবার গভীর রাতে আমতলী হরিওম অযাচক আশ্রম সংলগ্ন গৃহবধূ খুনের ঘটনায় তদন্তে নামে পুলিশ সহ ফরেন্সি টিম এবং ডগ স্কোয়াড!
জানা গেছে ওই এলাকার তপন সরকারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতো জগন্নাথ দাস এবং তার স্ত্রী বিউটি দাস। জানা গেছে জগন্নাথ দাসের বাড়ি বিশালগড় গৌতম নগর এলাকায়। শনিবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে জগন্নাথ দাস তার স্ত্রী বিউটি দাস কে গলা টিপে হত্যা করে কাউকে কিছু না জানিয়ে ঘরেই বসে থাকে। রবিবার সকালে বিউটি দাসকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস নিজেই। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসকরা বিউটি দাসকে মৃত বলে ঘোষণা করে। তখন ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস হাসপাতাল থেকেই পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস আমতলী থানায় এসে আত্মসমর্পণ করে এবং স্ত্রীকে খুনের ঘটনাটি স্বীকার করে। সঙ্গে সঙ্গেই আমতলী থানার পুলিশ অভিযুক্ত স্বামী জগন্নাথ দাস কে আটক করে। এই ঘটনায় রবিবার দুপুরে আমতলী থানায় একটি খুনের মামলা নথিভুক্ত করে ঘটনাস্থলে আমতলী থানার ওসি পরিতোষ দাস আমতলির এসডিপিও পারমিতা পান্ডে, ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড তদন্তে আসে। জানা গেছে রবিবার বিউটি দাসের মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই খুনের ঘটনায় আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। এই ঘটনায় গোটা আমতলী এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে













Leave a Reply