শনিবার থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকার জঙ্গলে চারটি স্থানে কয়েক হাজার মতো গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়েছে বলে যাত্রাপুর থানার ওসি জানান।
তিনি বলেন গোপন খবরের ভিত্তিতে উনার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, এএসআই তপন দেবনাথ ও কাফুরাই দেববর্মা সহ বেশ কিছু TSR জোয়ান কে সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে এক এক করে চারটি স্থানে প্রায় ৭ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়।
এছাড়া উনি আরো বলেন, এ জাতীয় অভিযান অব্যাহত রাখা হবে থানা এলাকায়। তবে গাঁজা চাষীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে পুলিশের এই কাজের বিরুদ্ধে। কেননা স্থানীয় গ্রামবাসীদের যে অভিযোগ যে গাজা তো আর রাজ্যের মানুষ ভক্ষণ করেন না। গ্রামীণ অর্থনীতি গাঁজা গাছগুলোর উপর নির্ভর করে। এতে গ্রামে কাজ নেই খাদ্য নেই।
তার উপর আবার পুলিশের এই অনৈতিক কাজ কোনমতেই যেন মেনে নিতে পারছেন না সহজ সরল গ্রামবাসীরা।
রাষ্গোষ্ঠী লড়াইয়ে উত্তপ্ত হয় বিশালগড় ধ্বজনগর গ্রাম!
অভলাশ সিনহা ও অবিশেষ সিনহা নামের দুই ভাইকে বেঁধে রাখা হয় ছিনতাইয়ের অভিযোগে!! পরে দুই ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ যদিও যুবকদের মা তথা বিজেপি নেত্রীর দাবি, জমি বিবাদ নিয়ে এই ঝামেলা।
কিছুদিন আগেও তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছিল। বিশালগড় এলাকায় দুই গোষ্ঠীর এখনো লড়াই চলছে সোয়ানে সোয়ানে। প্রতিদিন কোথাও না কোথাও বিশালগড়ে গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ নাগরিককে হেনস্থা হওয়ার খবর প্রায়শই পাওয়া যায়।
যেখানটা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে দলীয় শৃঙ্খলা বজায় রাখার কথা সেখানটায় দলীয় অনুশাসন মানতে নারাজ একদল রাষ্ট্রবাদী সদস্যরা।













Leave a Reply