Advertisement

ফের আক্রান্ত প্রাক্তন বিধায়কের ভাই!

প্রাক্তন বাম বিধায়ক প্রয়াত ঝুমু সরকারের মামাতো ভাই ঝন্টু বিশ্বাস আক্রান্ত হয়েছেন শর্মালুঙ্গা এলাকায়। তার অভিযোগ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক মানিক দাস এবং তার শ্যালক রনি দাস দা দিয়ে তার উপর আক্রমণ করেছে। কারণ তিনি ছোট ছোট ছেলেদের ঝগড়া আটকাতে গিয়েছিলেন। তখনই এমানিক এবং রনি মিলে তার উপর ঝাপিয়ে পড়ে বলে অভিযোগ। ঝন্টু বিশ্বাস জানান, মানিক দাসের বিরুদ্ধে জিআরপি থানায় অনেক মামলা আছে। পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। বড়জোলা এলাকায় দিনদুপুর এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আগরতলা শহর সংলগ্ন এ ঘটনায় আবারো প্রশ্নের মুখে আইন-শৃঙ্খলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *