Advertisement

নেশা মুক্ত ত্রিপুরার পথে যাত্রাপুর থানার নবম সাফল্য!

শীত যতই এগিয়ে আসছে, গাঁজা গাছ ততই পরিপূর্ণ হয়ে উঠছে। ঠিক এই সময়েই আবারো সাফল্যের মুখ দেখল যাত্রাপুর থানা। মঙ্গলবার সকাল সকাল যাত্রাপুর থানার তৎপরতায় নিদয়া তিন ঢেপা এলাকায় পরিচালিত হলো আরেকটি বড়সড় গাঁজা কাটিং অভিযান।

অভিযানে উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ট বর্ধন, সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত, এবং থানার অন্যান্য পুলিশ সদস্য ও টিএসআর কর্মীরা। জানা গেছে, প্রায় ৫ থেকে ৬টি প্লটে প্রায় ৫,০০০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

একান্ত সাক্ষাৎকারে সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান —

নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা গড়া।”

যাত্রাপুর থানার এ নিয়ে নবম দফা অভিযান, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের বার্তা এনেছে। তবে বিপাকে পড়েছেন নেশা কারবারিরা — রাতের ঘুম যেন উড়ে গেছে তাদের!

একাধিক সাফল্যের মাধ্যমে যাত্রাপুর থানার নাম এখন ত্রিপুরাজুড়ে নেশা বিরোধী অভিযানে উজ্জ্বল দৃষ্টান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *