মঙ্গলবার সকাল ৭ঃ৩৭ মিনিটে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে একটি কল আসে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ আগুন। খবর পাওয়া মাত্র উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার সঙ্গে সঙ্গে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে। পরবর্তী সময়ে আরো দুটি ইঞ্জিন উদয়পুর থেকে নিয়ে গিয়ে আগুন আয়ত্তে আনার জন্য চেষ্টা চালানো হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় পরবর্তী সময়ে কাঁকড়াবন এবং পালা টানা ও টি পি সি থেকে দুইটি ইঞ্জিন নিয়ে আসা হয়।মোট পাঁচটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান,কি ভাবে উদয়পুর বনদুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা দেখা হচ্ছে। তবে এই আগুনের ফলে উদয়পুরে জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য।আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আশপাশের এলাকার লোকজন ভয়ে কেউ কেউ চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র নিরাপদে চলে যেতে দেখা গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় উদয়পুরে জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।













Leave a Reply